এরপর তাকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংসদ সদস্য নুরুল আমিনের গাড়ি চালক মনির হোসেন জানান, বিকেলে মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি নুরনুল আমিন আহত হয়েছেন।
আরও পড়ুনকমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত। মুখে, কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছে।’
এদিকে সংসদ সদস্যের দুর্ঘটনার খবর শুনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান।

নিউজ ডেস্ক







