ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪০ বিকাল

দাঁত থেকে রক্ত বের হলে কি রোজার ক্ষতি হবে?

দাঁত থেকে রক্ত বের হলে কি রোজার ক্ষতি হবে?

প্রশ্ন: রোজাদারের দাঁত থেকে যদি রক্ত বের হয়, ওই রক্ত গলায় চলে গেলে বা গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে?

উত্তর: রোজা অবস্থায় দাঁত থেকে রক্ত বের হলে কুলি করে নিতে হবে। দাঁত থেকে বের হওয়া রক্ত পেটে না গেলে রোজা ভাঙবে না। দাঁত থেকে রক্ত বের হওয়ার পর ওই রক্ত যদি রোজার কথা ভুলে থাকা অবস্থায় বা অনিচ্ছায় গলায় চলে যায়, তাহলেও রোজা ভাঙবে না।

দাঁত থেকে বের হওয়া রক্ত যদি থুতুর সঙ্গে মিশে যায়, তাহলে রক্তের চেয়ে থুতুর পরিমাণ বেশি হলে ওই থুতু গিলে ফেললে রোজা ভাঙবে না।

আরও পড়ুন

যদি থুতুতে রক্তের পরিমাণই বেশি হয় এবং রোজাদার ইচ্ছাকৃতভাবে ওই থুতু গিলে ফেলে, তাহলে রোজা ভেঙ্গে যাবে। এভাবে রোজা ভেঙে গেলে পরবর্তীতে ওই রোজার পরিবর্তে আরেকদিন রোজা রাখতে হবে অর্থাৎ ওই রোজার কাজা আদায় করতে হবে, কাফফারা দিতে হবে না।

কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা যৌনমিলন করে অথবা পানাহার করে, তবে তার রোজা ভেঙে যাবে। কাজা করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা অর্থ একটি রোজার বদলে পরবর্তীতে আরেকটি রোজা রাখা আর কাফফারা আদায় করার তিনটি পদ্ধতি রয়েছে ১. একটি দাসমুক্ত করা, ২. ৬০ জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্তিসহকারে আহার করানো ৩. ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে কাটতো নবী কারিম (সা.)-এর রমজান

বগুড়ার ধুনটে অবৈধ বালুমহাল নিয়ে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব, গাড়িতে আগুন

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বোমা ও ককটেল উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই- সংসদ সদস্য মিলটন

মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল বেড়েছে ছয় গুণ, বিপাকে বাড়ির কেয়ারটেকার