ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর

কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় জানান, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজি স্ট্যান্ডের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজ করা হবে। এ কারণে কাজ চলাকালীন সময়, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২নং রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকরা গ্যাসের সাময়িক অপ্রাপ্যতার সম্মুখীন হবেন।

আরও পড়ুন

তিতাস গ্যাস গ্রাহকবৃন্দের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়