ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৬ সকাল

সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮

সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের উত্তর কর্দোফান অঞ্চলের সোডারি শহরে এক জনবহুল বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। রবিবার সোডারি শহরের আল-সাফিয়া বাজারে এই হামলা চালানো হয়। 

সোমবার ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, রবিবার উত্তর কর্দোফান রাজ্যের সোডারি শহরের আল-সাফিয়া বাজারে ড্রোন বোমা হামলা চালানো হয়, যখন বাজারে মানুষ ভিড় বেশি ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ড্রোনের ব্যবহার সাধারণ মানুষের জীবনের প্রতি অবহেলার প্রমাণ এবং এটি অঞ্চলের স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ফেলেছে। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

এই হামলার মূল কারণ ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনা ও র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে চলমান যুদ্ধ। ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সোডারি শহরটি মরুভূমির বাণিজ্যপথে অবস্থিত এবং রাজধানী এল-ওবেইদ থেকে ২৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। বর্তমানে এটি দুই পক্ষের প্রধান সংঘর্ষক্ষেত্র, কারণ তারা দেশের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম করিডরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে, যা খার্তুমসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ বজায় রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সংঘর্ষে ইতিমধ্যেই কমপক্ষে ৪০,০০০ মানুষ নিহত এবং ১.২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খবর : আল জাজিরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হল ৩১টি বিল