ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:১৮ পিএম

ইয়ামালের মিসে শিরোপা দৌঁড়ে পিছিয়ে গেল বার্সা

ইয়ামালের মিসে শিরোপা দৌঁড়ে পিছিয়ে গেল বার্সা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কাতালান ডার্বিতে লামিনে ইয়ামালের পেনাল্টি মিসে লা লিগার শীর্ষে ফেরা হলো না বার্সেলোনার। জিরোনার বিপক্ষে জমজমাট লড়াইয়ে ২-১ ব্যবধানে হেরে শিরোপা দৌঁড়ে রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়লো ক্লাবটি দুই পয়েন্টে।

গতকাল সোমবার জিরোনা ঘরের মাঠে ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় ফ্রান বেলত্রানের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে এবং অবনমন শঙ্কা কিছুটা দূর করে। জয়সূচক গোলের আগে বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দেকে ফাউলের অভিযোগ ওঠে। তবে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) সংক্ষিপ্ত পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন। জিরোনা ১০ জনের দলে পরিণত হয় যোগ করা সময়ের মাঝামাঝি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা জোয়েল রোকা বিপজ্জনক ট্যাকেল করে ফেলে দেন লামিনে ইয়ামালকে। ফলে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। এরপরও সমতা ফেরাতে ব্যর্থ হয় বার্সেলোনা। জিরোনার বিপক্ষে লিগে এটি তাদের মাত্র তৃতীয় হার।

ম্যাচের শুরু থেকেই জিরোনা ছিল আক্রমণাত্মক। অন্যদিকে বার্সা ছিল কিছুটা মন্থর বা ধীরস্থির। নষ্ট করে একাধিক সহজ সুযোগ। লামিনে ইয়ামাল দু’বার কাছ থেকে গোলের সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পোস্টে মারেন। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডান দিক থেকে কুন্দের ক্রস পেয়ে বার্সার সেন্টার-ব্যাক পাও কুবারসি হেডে বল জালে পাঠিয়ে দলকে এনে দেন লিড। ক্লাবের জার্সিতে এটি তার প্রথম লিগ গোল।

আরও পড়ুন

পিছিয়ে পড়েও দুই মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় জিরোনা। ভ্লাদিস্লাভ ভানাতের পাস থেকে টমাস লেমার সহজ ট্যাপ-ইনে গোল করে টানা দ্বিতীয় ম্যাচে স্কোরশিটে নাম লেখান। এর কিছুক্ষণ পর ৭১ মিনিটে আবারও বল জালে জড়ায় জিরোনা। ভিক্টর সিগানকভের হেড গোলকিপার ঠিকমতো ধরতে না পারায় গোললাইন বরাবর ধাক্কার কারণে ফাউলের সিদ্ধান্ত দেওয়া হয়। ৮৬ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায়। বেলত্রান বলটি নিচু দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান। বিল্ড-আপে কুন্দেকে ফাউল করার দাবি বার্সা জানালেও গোলটি বহাল থাকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষত সারাতে ৪৭৮ কোটি ডলার প্রয়োজন, জাতিসংঘকে জানাবে নেপাল

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

অনলাইন জুয়া-প্রতারণায় ৬৩ বিদেশি কারাগারে, নেপথ্যে শক্তিশালী দেশীয় চক্র

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে নামছে ডিএনসিসির এক হাজার ৫০০ কর্মী

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার