মাঠে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। হাইভোল্টেজ ম্যাচে একতরফা জয় পেয়েছে তারা। কিন্তু ৬১ রানে জেতার পরপর মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভক্তদের দুশ্চিন্তায় ফেলেছে।
হার্দিক পান্ডিয়া পাকিস্তানের শেষ উইকেট নেন, প্রতিপক্ষকে ১১৪ রানে অলআউট করে ভারত। ভারতীয় খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে হাই ফাইভ করছিলেন, হাত মেলাচ্ছিলেন, জড়িয়ে ধরছিলেন। কুলদীপকে আলতো আলিঙ্গন করে তার ওপর ক্ষোভ ঝারেন। সতীর্থ স্পিনারকে তিরস্কার করেছেন হার্দিকও। কুলদীপের সঙ্গে হার্দিকের কথোপকথনের সময় উদ্বিগ্ন দেখা গেছে তিলক ভার্মাকে। পরিস্থিতি সামলাতে রিংকু সিং হস্তক্ষেপ করেন। বিষয়টি গুরুতর মনে না হলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে কুলদীপ ক্যাচ ফেলায় তার ওপর ক্ষোভ ঝারেন হার্দিক ও সূর্যকুমার।
আরও পড়ুনহার্দিকের জয়সূচক ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদি মেরে খেলেন। তার শটে বল লং অন বাউন্ডারি পার করার আগে সীমানার কাছে থাকা কুলদীপের হাত ফসকায়। ছয় রান পেয়ে যায় পাকিস্তান। এই ঘটনার রেশ ভারতের অন্য ম্যাচে পড়ে কি না সেই শঙ্কা প্রকাশ করেছেন ভক্তরা। মাঠের মাঝে এমন দৃশ্য তাদের দুশ্চিন্তায় ফেলেছে। ম্যাচ শেষে সূর্যকুমার বলেছেন, ‘এটা ভারতের জন্য। কিন্তু হ্যাঁ, আমরা একই ব্র্যান্ডের ক্রিকেট খেলেছি, যেভাবে খেলতে চেয়েছিলাম। ’
মন্তব্য করুন




_medium_1771169269.jpg)



