ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৩ সকাল

এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি 

এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি, ছবি: সংগৃহীত।

নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। নতুন এ উপাচার্যের মেয়াদ হবে চার বছর। অবশ্য প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 
বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিনের দায়িত্ব পালন করে আসছিলেন মো. আবদুল হাছিব। এর মধ্যে তিনি নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হলেন।

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

বগুড়ার শিল্পায়ন: অপেক্ষমাণ প্রতিশ্রুতি

অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানালো ছাত্রশিবির

ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা