ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৯ দুপুর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক  প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান ব্যাংকিং খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান যে, অর্জিত জ্ঞান ও দক্ষতাগুলো যেন তারা কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করেন, যাতে গ্রাহকসেবার মান উন্নত হয়, দলগত কাজের পরিবেশ শক্তিশালী হয় এবং ব্যাংকের সামগ্রিক ভাবমূর্তি সমৃদ্ধ হয়। তিনি আরো বলেন, যে দক্ষতা ও মনোভাব তারা এখন গ্রহণ করছেন, তা ভবিষ্যতে ব্যাংকিং খাতের উন্নতির সাথে সাথে তাদের নিজস্ব পেশাগত জীবনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। কর্মশালায় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফরহাদ উল আলম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন 
প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের মোট ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, আত্মবিশ্বাস ও প্রভাব বিস্তার কৌশল বিষয়ে দক্ষ করে তোলাÑযা কর্মক্ষেত্রে উন্নত কর্মসম্পাদন ও উন্নত গ্রাহকসেবায় সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ