ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৪ রাত

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত, উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কী কাজ করেছেন এতদিনে? সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন।’

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট চুরির মাধ্যমে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন এনসিপি নেতা। তিনি বলেন, ‘আমি বলেছিলাম আপনাদের এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান। উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টের অনেকে অংশ ছিল এবং প্রশাসনের অনেকে জড়িত ছিল। এটা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন।’

বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘ড. ইউনুস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতা করেছেন, বাংলাদেশে এটা ইতিহাসে মনে রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

তারেক রহমানকে মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

চারটি ফুটবল মাঠের সমান মার্কিন যুদ্ধজাহাজ যাচ্ছে ইরানের দিকে