ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৭ রাত

জামায়াত একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান

সংগৃহিত,জামায়াত একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে সুযোগ এলে প্রবাসীদের সরকারের অংশীদার করা হবে। এবারের নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ জামায়াতের দীর্ঘদিনের দাবিকে পূর্ণতা দিয়েছে উল্লেখ করে তিনি প্রবাসীদের রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করার এই ঘোষণা দেন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীকে ইতিহাসের একটি ‘দুঃখী দল’ হিসেবে অভিহিত করে বলেন, অসংখ্য মজলুমের চোখের পানি আজ জামায়াতকে এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া মায়েদের ত্যাগের কথা স্মরণ করেন।
 
তিনি বলেন, জুলাইয়ে যেসব মায়েরা ইজ্জত এবং জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতার সীমা নেই। আগামী দিনে নারীদের অধিকার বাস্তবায়নে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘জাতির ভার আমাদের কাঁধে এলে আমরা দেশের সব মানুষকে পাশে চাই।’ বিশেষ করে জামায়াতের আগামী দিনের পথচলায় গণমাধ্যমকে সহযোগী হিসেবে প্রয়োজন। গণমাধ্যম দেশে চূড়ান্ত স্বাধীনতা উপভোগ করবে–এটাই জামায়াতের কাম্য বলে তিনি উল্লেখ করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রুমিন ফারহানা

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

৬৬ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে জামায়াত আমির

ঢাকা ৮ আসনে কে এগিয়ে রয়েছে?

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা