পঞ্চগড়-১ : ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস
পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৮ হাজার ৮৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুনজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি। পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1770910974.jpg)
