ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ দুপুর

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার পরিকল্পনা ইসরায়েলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার পরিকল্পনা ইসরায়েলের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে জেরুজালেম এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, ‘আমরা আমেরিকানদের জানিয়েছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে, তাহলে আমরা একাই হামলা চালাব।’ তবে তিনি যোগ করেন, এখনো ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে। ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তারা কোনোভাবেই ইরানকে এমন মাত্রায় কৌশলগত অস্ত্র পুনর্গঠনের সুযোগ দেবে না, যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।

এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এই সময় ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় ধরনের আঘাত হানা সম্ভব। এতে ইসরায়েল ও আশপাশের দেশগুলোর জন্য থাকা সক্রিয় হুমকিগুলোও নিষ্ক্রিয় করা যাবে। সাম্প্রতিক আলোচনায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত আরও কয়েকটি স্থাপনায় হামলার পরিকল্পনাও উপস্থাপন করেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এর মধ্যেই ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত পরিসরের হামলার কৌশল বেছে নিতে পারেন। এটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো হতে পারে। তাদের ভয়, এতে ইরানের গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো অক্ষত থেকে যাবে।

আরও পড়ুন

আরেক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, আমাদের দুশ্চিন্তা হলো, তিনি হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সাফল্য ঘোষণা করবেন। এরপর এর পরিণতি সামলাতে ইসরায়েলকে একা থাকতে হবে। ঠিক যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছিল। তিনি বলেন, আংশিক ব্যবস্থা নিলে মূল হুমকি দূর হবে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি