ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

ছবি: সংগৃহীত, এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শুক্রবার রাতে তিনি যোগ দেন।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

২০২৫ সালের সেপ্টেম্বরে দীর্ঘ ৭ বছর পর গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ইয়াসিন আল মৃদুল দেওয়ান ভিপি নির্বাচিত হন।

আরও পড়ুন

এর আগে, সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি ছাত্রদলে যোগ দেন। এর মধ্যে জিতু বিএনপিতে এবং বাকিরা ছাত্রদলে যোগ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা : নিহত ১

১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লালমনিরহাটের তিস্তার চরাঞ্চল

দিনাজপুরের বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল নোটসহ যুবক আটক