ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৯ রাত

একুশে পদকপ্রাপ্তির খবর জেনে যা বললেন ববিতা

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
 
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 
 
এরমধ্যে চলচ্চিত্রে একুশে পদক পেয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের একটি গণমাধ্যম অনলাইনকে তিনি বলেন,“এটা শুনে ভালো লাগলো।
 
এরপর তিনি জানান, একুশে পদকপ্রাপ্তির খবর এখনো তিনি পাননি, বা প্রজ্ঞাপনও দেখেননি।
তিনি বলেন,“অফিশিয়াল চিঠিটি পেয়ে নিই, তারপর একুশে পদক পেয়ে কেমন লাগছে- সেটা জানানো সমিচিন মনে করছি।
 
 
এসময় এই প্রতিবেদককে তিনি জানান, অফিশিয়াল চিঠি পাওয়ার পর খুব শিগগির এ নিয়ে প্রতিক্রিয়া জানাবেন।
 
 
ববিতা ছাড়াও এ বছর একুশে পদক পাচ্ছেন চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ , নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্তির খবর জেনে যা বললেন ববিতা

হাদির হত্যার তদন্ত দাবিতে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের

ময়মনসিংহে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নারায়ণগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বর্তমান পরিস্থিতিতে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি : ইসি মাছউদ

ফের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ