ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৬ রাত

জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল ইতালি দেশে রেমিট্যান্স পাঠাতে ইতালিতে এজেন্ট পয়েন্ট স্থাপনের শুভ উদ্বোধন

জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী (জেইসি) এসআরএল ইতালি সহজে রেমিটেন্স পাঠাতে এজেন্ট পয়েন্ট স্থাপন করেছে। ২ ফেব্রুয়ারি সোমবার অনলাইন প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রোকেবুল হক । আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি, ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ও জেইসি পরিচালক মোঃ আল আমিন এবং জেইসি পরিচালক জিওভানি এমবারগেমো বক্তব্য রাখেন।

জনতা ব্যাংকের এমডি এবং জেইসি’র চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান এবং চলতি দায়িত্বে থাকা জেইসি’র এমডি মোঃ শাহাদত হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওভারসীজ ব্যাংকিং বিভাগের জিএম মোহাম্মদ আনিস।

    

আরও পড়ুন

অনুষ্ঠানে জানানো হয়, ইতালির কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ইতালী জুড়ে পর্যায়ক্রমে ১০২টি এজেন্ট পয়েন্ট স্থাপনের অনুমোদন পেয়েছে জনতা এক্সচেঞ্জ কোম্পানী (জেইসি) এসআরএল। এজেন্ট পয়েন্ট আবাসস্থলের কাছে হওয়ায় এখন থেকে আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশে প্রবাসীরা সহজে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়