ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:২০ দুপুর

নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস 

নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই মধ্যে এলো নতুন খবর; নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং। এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা।

জানা গেছে, ‘শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে যাবেন নির্মাতা রোমান। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে।

এদিকে নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ- দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেককে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’।

আরও পড়ুন

এদিকে অপু বিশ্বাস এখন আরও দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। এই দুটি সিনেমার শুটিং চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়-২ আসনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

পাবনার সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ

ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

আমাদের চাঁদার টাকা নেই বিনা টাকায় ভোট ও সেবা পেতে ভোট চাই : সারজিস আলম

নাটোর-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভাঙচুর, আহত ১৩

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরে নির্বাচনি দায়িত্বে ৫৩ বিজিবি