ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ সকাল

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট : নাহিদ ইসলাম

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট : নাহিদ ইসলাম, ছবি: সংগৃহীত।

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচারণার যাত্রাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি।

আরও পড়ুন

এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা উল্লেখ করে তিনি বলেন, এই যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার। নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম। এসময় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী