ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:৪০ সকাল

শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু, ছবি: রাহেনুর ইসলাম।

অনলাইন ডেস্ক: বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণরা শুরু করলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মিদের সাথে নিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারত করেন জামায়াত প্রার্থী।এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান সহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নরতুনর বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই আন্দোলনের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারনা শুরু করলাম। দেশের মানুষ জুলাই আন্দোলনের জামায়াত-শিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ণ করে আগামী নির্বাচনের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিবে। তিনি দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী