ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৬ ০৬:০০ পিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ। এর আগে তিনি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন। 

২০০০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ প্রিন্সিপাল অফিসার হিসেবে তিনি তার ব্যাংকিং পেশাজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে সৈয়দ আবুল হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)। 

আরও পড়ুন

তিনি ব্যাংকিং ডিপ্লোমাসহ দেশে এবং বিদেশে ফাইন্যান্সের ওপর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন

বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি 

নওগাঁয় দু’টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়

বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা