ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:৫৬ এএম

চলতি মাসেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল

চলতি মাসেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল, ছবি: সংগৃহীত।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই এই বিসিএসের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। তিন ধাপের দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে এখন কেবল মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত তালিকায় নাম দেখার অপেক্ষা।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আমরা রেকর্ড সময়ে দিয়েছি। বর্তমানে মৌখিক পরীক্ষা চলছে। আমাদের লক্ষ্যে হচ্ছে—চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা, যাতে কয়েক হাজার যোগ্য প্রার্থী দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারেন।’৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত পরীক্ষায় সশরীর অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন।

আরও পড়ুন

প্রিলিমিনারি বাছাইয়ের পুনর্মূল্যায়িত ফলাফল অনুযায়ী মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী দ্বিতীয় ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে কারিগরি ত্রুটি সংশোধনের পর চূড়ান্তভাবে ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হুমকির মুখে আরও তিনশতাধিক বাড়িঘর

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপ ও ভুয়া ওয়েব পেজে মুক্তিপণ আদায় দুই তরুণীসহ গ্রেফতার ৪

নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাল কপাল আর চঞ্চল ডানা পরিত্যক্ত জলাশয়ে জলমুরগির সংসার