ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ পিএম

মধুপুরে শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন

মধুপুরে শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন

টাঙ্গাইলের মধুপুরে প্রায় ২০ বছর পর শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া এ মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জেলা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। রায়ের ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

আরও পড়ুন

স্পেশাল জজ আদালত পিপি অ্যাডভোকেট শাজাহান কবির বলেন, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর স্ত্রী নুরুন্নাহারের সঙ্গে অভিমান ও পারিবারিক বিরোধের জেরে আসামি দুলু প্রথমে স্ত্রীকে হত্যার উদ্দেশে বাড়িতে যায়। সে সময় শাশুড়ি বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে তাকে আহত করে। পরে আহত অবস্থায় স্ত্রী নুরুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে শাশুড়ি রাবেয়া বেগমকে মধুপুরের কালিয়াকুড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সদর ও আদমদীঘিতে আত্মহত্যার প্রবণতা বেশি : ৯ মাসে জেলায় ২৬৭ জনের আত্মহনন

১

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

২

বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতা সোহরাবের মৃত্যু

৩

জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র যানজটের কবলে পৌরবাসী

৪

রিয়াদে হুতির হামলায় নিহত বগুড়া শাজাহানপুরের শাহেদের জানাজা ও দাফন সম্পন্ন

৫

বগুড়ার ধুনটে খালের পানিতে নিখোঁজের সাত ঘণ্টা পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

৬