ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৪:১৯ দুপুর

ইরানে দূতাবাস বন্ধ করল নিউজিল্যান্ড

ইরানে দূতাবাস বন্ধ করল নিউজিল্যান্ড

ইরানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে নিউজিল্যান্ড।
 
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটি জানায়, দূতাবাসের কূটনীতিকদের নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
 
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বাণিজ্যিক বিমানে করে কূটনৈতিক কর্মীরা ইরান ত্যাগ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরান দূতাবাসের কার্যক্রম এখন তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে পরিচালিত হচ্ছে।
 
মুখপাত্র আরো বলেন, ইরান ভ্রমণের বিষয়ে নিউজিল্যান্ড সরকার আগের মতোই সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। বর্তমানে যেসব নিউজিল্যান্ডের নাগরিক ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা এখন ‘অত্যন্ত সীমিত’। তীব্র যোগাযোগ সমস্যার কারণে ইরানের ভেতরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
 
এ অবস্থায় সেখানে থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের সুযোগ পেলেই পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের কাছে কাঙ্খিত প্রত্যাশা

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী হচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি

শপথ নিলেন ২৫ মন্ত্রী