ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৬ ০৬:৩২ পিএম

এমটিবি ফাউন্ডেশন-এর ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-কে কম্বল হস্তান্তর

এমটিবি ফাউন্ডেশন তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা  কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-এর কাছে কম্বল হস্তান্তর করেছে।


এ উপলক্ষে ঢাকার পূর্বাচলে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-এর প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-এর প্রেসিডেন্ট, স্থপতি মোঃ ইসতিয়াক জহির (তিতাস)-এর হাতে প্রতীকীভাবে কম্বল তুলে দেন।

আরও পড়ুন


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দিন আহ্‌মাদ, এমটিবি ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের হেড, অমিতাভ কায়সার, এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-এর সাবেক প্রেসিডেন্ট, তারিক আবুল আলা ও পরিচালক, (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিস) তাহমিনা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ পাঁচ জেলার উন্নয়ন শীর্ষক ওয়ার্কশপ

দিনাজপুরের পার্বতীপুরে বাণিজ্য মেলায় অবৈধ লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : জিএম সিরাজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ

রংপুরে নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ, দুই যুবক কারাগারে

বগুড়ায় বাড়িতে অগ্নিকান্ড