ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:১২ বিকাল

স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা : প্রধান শুটারসহ গ্রেপ্তার ৪

আজিজুর রহমান মোসাব্বির

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার অভিযোগে প্রধান শুটারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার (১১ জানুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তালেবুর রহমান বলেন, মোসাব্বির হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি। এ নিয়ে আজ বিকেল সোয়া ৪টায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন

গত ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে মোসাব্বির (৪৫) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন। পরে শনিবার (১০ জানুয়ারি) ভোররাতে ডিএমপির ডিবি সদস্যরা মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান

ঢাকা-১৮: এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

আজ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন

যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ওমর বিন হাদি

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি