ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০২:৪৫ দুপুর

সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার

সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার। ছবি : দৈনিক করতোয়া

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, আমরা বলে থাকি, খেলাধুলাই আমাদের প্রাণ। আমাদের তরুণদের এগিয়ে যাওয়া ও সুষ্ঠু সুন্দর একটি সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর এই ধরণের খেলাধুলার আয়োজন করে থাকে, যেখানে আমাদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭তম আসর আরও সুন্দর এবং বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে দেখে সবারই খুব ভালো লাগছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছি।

আরও পড়ুন

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক তারেক মাহমুদসহ রাজশাহী বিভাগের ৮জেলার কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।

বিভাগীয় কমিশনার শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। রাজশাহী বিভাগের ৮ জেলাসহ মহানগরীর সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭ ইভেন্টে মোট ৩০৬ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে মাথা ফাটল পুলিশ সদস্যের

হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি

নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয়

একাত্তরের এই দিনে কঠোর সামরিক নিরাপত্তায় ঢাকায় আসেন ইয়াহিয়া খান

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল