ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ০৫:৪২ পিএম

ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত

ঘুস গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ শনিবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেয়া হয়।

পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড় এলাকায় টহল চলাকালে গাঁজাভর্তি একটি পিকআপ আটক করেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। অভিযোগ রয়েছে, পরে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ওই মাদকবাহী পিকআপটি ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন

ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ সুপারের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

১

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

২

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

৩

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৪

পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

৫

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬