ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল

নির্বাচনে প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ‘হেল্পডেস্ক’ চালু করেছে এনবিআর

ছবি: সংগৃহীত,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক আয়কর সংক্রান্ত শর্ত পূরণ সহজ ও সুষ্ঠু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে এনবিআর ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় একটি বিশেষ ‘হেল্পডেস্ক’ চালু করেছে। ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এ হেল্পডেস্ক  স্থাপন করা হয়েছে। 

হেল্পডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করা হবে। এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পডেস্ক ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

আরও পড়ুন

সেবাটি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় পাওয়া যাবে।

এছাড়াও, প্রার্থীদের অনলাইনে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিলে সহায়তার জন্য নিয়মিত অফিস সময়েও ২৮ ও ২৯ ডিসেম্বর হেল্পডেস্কের সেবা চালু থাকবে বলে জানায় এনবিআর।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত