ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কবিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেফতার করে র্যাব। একই দিনে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগে বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা এক আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ম্যাচ বয়কট, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

এপস্টেইন নিয়ে এবার মুখ খুললেন জয়া আহসান

বিটিভিতে ভাষণ দিতে ইসিতে আবেদন জামায়াত আমিরের 

হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা, এটা আমাকে ভীষণ কষ্ট দেয় : গার্দিওলা

ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প

ভারত থেকে দেশে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা