ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৬ দুপুর

ওসমান হাদীকে গুলির ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর

ওসমান হাদীকে গুলির ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর, ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়েরকৃত একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবেন।

আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, গতকাল রাতে ওসমান হাদীকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা (মামলা নং-১৯) হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিতে বললেন তামিম

সাফল্যের দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

বগুড়ায় পরিবেশ আইনে তিনজনের ৫০ হাজার টাকা জরিমানা 

সরকারের ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ করতেই গণভোট : আলী রীয়াজ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন