ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল

আইপিএলে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

ছবি: সংগৃহীত, আইপিএলে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মূল নিলামের আগে আলোচনায় এসেছে রবিচন্দ্রন অশ্বিন আয়োজিত মক নিলাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইপিএল নিলামের আগে এই পরীক্ষামূলক নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তাকে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নেয় গুজরাট ফ্র্যাঞ্চাইজি; অন্য কোনো দল বিডে অংশ নেয়নি।

এর আগের দিন মক নিলামের প্রথম পর্বে উঠেছিল মোস্তাফিজুর রহমানের নাম। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে নিয়ে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে দরকষাকষি চলে। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় বেঙ্গালুরু।

আরও পড়ুন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য আইপিএল মিনি নিলামে বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটারের নাম রয়েছে। তানজিম ও মোস্তাফিজ ছাড়াও তালিকায় আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। আসন্ন নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা বাস্তব রূপ পায়, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

দেড় বছর পর ফের চালু ঢাকা-আগরতলা বাস সার্ভিস

বগুড়ায় দু’টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

আজান পর্যন্ত সেহরি খাওয়ার বিধান : শরীয়ত কী বলে?

৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে কাটতো নবী কারিম (সা.)-এর রমজান