ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৮ সকাল

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের নিচতলায় গুদামে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিসের নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের দারোয়ান আগুন টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, আগুনে আমাদের অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে দ্রুত আগুন শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক সাংবাদিককে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

এ ঘটনায় জেলা নির্বাচন অফিস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা