ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫ ০৬:০৪ পিএম

তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা

তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তফসিল ঘোষণার পর কোনো ধরনের অন্যায্য দাবিদাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে বলে জানান শফিকুল আলম।তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ছোড়া হয়নি বলেও জানান তিনি।

 

প্রেসসচিব বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধু টিয়ারশেল এবং গরম পানি দেওয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি।দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’

 

আরও পড়ুন

আগামীকাল মেট্রো রেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবিদাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।’

উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব।

প্রেসসচিব শফিকুল আলম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে এবং এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-মিয়ানমার থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র: টুকু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নতুন আইনে ন্যস্ত মামলার তদন্ত করবে এপিবিএন

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’ করল ভারতের নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে