ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কমালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের পাঁচটি জেলায় পরিচালিত এসব অভিযানে অধিকাংশ গ্রেফতার শ্রমিক নির্মাণসাইটে কাজ করতেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি জানান, বুধবার প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু ও সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালানো হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানে ৯২ জনের কাগজপত্র যাচাই করে ৪২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের ভিসা ও নথিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গ্রেফতারদের মধ্যে ২৭ জন ভিসার শর্ত ভঙ্গ করেছেন, ১৩ জনের বৈধ নথি নেই এবং দুজন অনুমোদিত সময় পেরিয়ে অবস্থান করছিলেন। সবাইকে আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুনের ১০টি স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ জনকে ধরা হয়। তাদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন ও মিয়ানমারের একজন আছেন। বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, আজ দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

খালাস পেলেন ‘আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত’ বাগেরহাটের খান আকরাম

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?