ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র দোয়া মাহফিল। ছবি : দৈনিক করতোয়া

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন বগুড়া। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানান দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত রিটু, দৈনিক উত্তরকোণ এর সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জেইউবি‘র সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, শামীম আহম্মেদ, ফেরদৌসুর রহমান, প্রতীক ওমর, মোস্তফা মোঘল, জেড এ মিলন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, আল আমিন আবু মুসা, আল আমিন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ