ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৮ দুপুর

ইমরান খান সুস্থ আছেন: উজমা খান

সংগৃহিত,ইমরান খান সুস্থ আছেন: উজমা খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান। এতে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটে।

কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উজমা বলেন, আমার বোনদের (আলিমা খান ও নরিন খান) সঙ্গে আলোচনার পর আরও বিস্তারিত তথ্য জানাবো।

এর আগে ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পান উজমা খান।

উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তিনি কারাগারের ভেতরে গিয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

অনুমতি পাওয়ার পর উজমা আদিয়ালা কারাগারের উদ্দেশে রওয়ানা দেন। তিনি বলেন, অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন

আদিয়ালা কারাগার এলাকা এখন উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে কারাগার রোডে পাঁচটি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশ এবং ৭০০’র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে, যাদের কাছে অ্যান্টি-রায়ট সরঞ্জামও আছে। কঠোর তল্লাশির পরই শুধু যানবাহনকে অগ্রসর হতে দেওয়া হচ্ছে।

সূত্র: জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

'আজ জুলাই বাস্তবায়ন না হলে কয়দিন পরে আমরা তো হাওয়া ভবনে চলে যাবো'

শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল