ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৯:২৬ সকাল

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ছবি: প্রতিকী।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদ মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লক্ষীটারী ইউনিয়নের এসকেএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদ রংপুরের পাকপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে এবং ভাঙরির ব্যবসা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে লালমনিরহাটের কাকিনার দিকে যাচ্ছিলেন রাশেদ। পথিমধ্যে এসকেএস বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি