ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:২০ সকাল

বিদেশি ফরেনসিক টিম আসছে জুলাই শহীদদের পরিচয় শনাক্তে : আসিফ মাহমুদ 

বিদেশি ফরেনসিক টিম আসছে জুলাই শহীদদের পরিচয় শনাক্তে : আসিফ মাহমুদ, ছবি: সংগৃহীত।

রাজধানীর রায়েরবাজারে গণকবরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম ৫ ডিসেম্বর দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক টিম আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। এ সময় নির্বাচন ও পদত্যাগ বিষয়ে সাংবাদিকদের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে গণকবরের শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় ট্রেনের টিকিট কিনতে চেয়েছে ৩৭ লাখ মানুষ: রেলমন্ত্রী 

বাগেরহাটে নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

আগামী কয়েকদিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা