ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত

সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করল জার্মানি

সংগৃহীত: ছবি, সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে দ্রুত বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে জার্মানি বড় ধরনের সামরিক সংস্কারের পথে এগোচ্ছে। দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক মতবিরোধের পর সিডিইউ–এসপিডি নেতৃত্বাধীন জোট ২০২৬ সালের জানুয়ারি থেকে বাধ্যতামূলক সামরিক নিবন্ধন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত অনুমোদন করেছে। সশস্ত্র বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৃহীত এ সিদ্ধান্তকে জার্মানির প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, ১৮ বছর পূর্ণ করা সব পুরুষের জন্য সামরিক নিবন্ধন বাধ্যতামূলক হবে। নারীরা চাইলে স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করতে পারবেন। এই প্রক্রিয়ায় অনলাইনে ব্যক্তিগত তথ্য, স্বাস্থ্য-সংক্রান্ত প্রশ্ন, শারীরিক সক্ষমতা এবং মৌলিক যোগ্যতার তথ্য জমা দিতে হবে। প্রয়োজনে সরকার নিবন্ধিত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও সামরিক যোগ্যতা পুনরায় যাচাই করতে পারবে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন মানেই সেনাবাহিনীতে যোগদান নয়। তবে একটি জাতীয় সামরিক রেজিস্ট্রি তৈরি করা হবে, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা সংগ্রহের কাজে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকায় জার্মানি ন্যাটোতে তার দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চায়। এজন্য সেনাবাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধি, আধুনিক অস্ত্রভান্ডার উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে নতুন কাঠামোয় সাজানোকে অগ্রাধিকার দিচ্ছে দেশটি।

সরকারের মতে, নতুন নিবন্ধন নীতি ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটোর ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

খেয়াঘাটের দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপি-এনসিপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

বগুড়ার ধুনটে বিদ্যুৎ সমস্যা মেটাতে নির্মাণ হচ্ছে নতুন সাব-স্টেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক, গণমাধ্যম সংকট ও স্বাধীনতা নিয়ে আলোচনা

নেত্রকোনায় কৃষক হত্যার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার