ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫ ০৮:১৩ পিএম

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

সংগৃহিত,হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন বলেন, সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। ‌খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ‌তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ৩

জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

আমেরিকা ইজ ব্যাক: ট্রাম্প

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

বগুড়ার দুপচাঁচিয়ার ভূঁইপুর ইরামতি খালের উপর অবশেষে ব্রিজ নির্মাণের অনুমোদন

লালমনিরহাটে ‘মায়ের তরী’র গানের মেলায় নরওয়ের রাষ্ট্রদূত