ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫ ০২:১২ পিএম

ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসান : বিলে সই ট্রাম্পের

ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসান : বিলে সই ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো বাধা থাকছে না। 

এই বিলে সই করার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিল না। তিনি বলেন, এটি একটি দুর্দান্ত দিন। এই বিল সইয়ের মাধ্যমে সরকারি কর্মীদের কাজে ফিরিয়ে আনা হবে, ফেডারেল সংস্থা, কর্মসূচি এবং বিভাগগুলোর জন্য তহবিল সরবরাহ করা হবে এবং গত ১ অক্টোবর শাটডাউন শুরু হওয়ার পর থেকে বেতন না পাওয়া লাখ লাখ কর্মীর বেতন পরিশোধ করা হবে। 

আরও পড়ুন

৪৩ দিন ধরে চলা এই শাটডাউন ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটে যাওয়া ৩৫ দিনের পূর্ববর্তী শাটডাউনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের সমালোচনা করে মার্কিনিদের এই মুহূর্তটি মনে রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি আমেরিকান জনগণকে বলতে চাই, আমরা যখন মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে আসছি তখন আপনারা এটি ভুলে যাবেন না। তিনি বলেন, ডেমোক্র্যাটরা লাখ লাখ মার্কিনিকে কষ্ট দিতে পেরে খুশি। খবর : বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী