ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:০৬ সকাল

শীতে এসি যত্নে রাখবেন যেভাবে

শীতে এসি যত্নে রাখবেন যেভাবে, ছবি: সংগৃহীত।

লাইফস্টাইল ডেস্ক: শীতের শুরু হতেই প্রায় প্রতিটি বাড়িতেই বন্ধ হয়ে যায় এসি। এখন আর ঠান্ডা বাতাসের প্রয়োজন নেই, তাই অনেকেই সেটিকে অবহেলায় ফেলে রাখেন। কিন্তু এই অবহেলাই আপনার দামি এয়ার কন্ডিশনারকে আগামী গরমে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালে এসি ব্যবহার বন্ধ থাকলেও সেটিকে খোলা অবস্থায় না রেখে সঠিকভাবে প্যাক করে রাখা অত্যন্ত জরুরি। কারণ, দীর্ঘদিন ব্যবহৃত না হলে এসির ভেতরে ধুলো, ময়লা, এমনকি আর্দ্রতা জমতে শুরু করে। ফলে যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে।

অনেক সময় দেখা যায়, মাসের পর মাস বন্ধ থাকার পর যখন এসি চালানো হয়, তখন কুলিং ঠিকমতো হয় না বা গ্যাস লিক করে। এই সব সমস্যার মূল কারণই হল রক্ষণাবেক্ষণের অভাব। তাই শীতে এসি বন্ধ করার আগে কিছু সহজ ধাপ মেনে চললে যন্ত্রটি দীর্ঘদিন ঠিক থাকবে।প্রথমেই এসির ফিল্টার ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভেতরে জমে থাকা ধুলো বা ছত্রাক পুরোপুরি সরিয়ে ফেলুন। তারপর সেটি শুকিয়ে নিন। বাইরের অংশটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন যাতে আর্দ্রতা না থাকে।

এরপর এসিকে ভালোভাবে পলিথিন বা কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে ধুলো বা পানি ঢুকতে না পারে। বাইরের ইউনিটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। চাইলে প্লাস্টিক কাভার ব্যবহার করতে পারেন।এই সামান্য যত্ন নিলে আপনার এসি অনেক বছর ভালো থাকবে। আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে যখন আবার গরম পড়বে, তখন আপনি দেখবেন আপনার এসি ঠিক আগের মতোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো লিকেজ বা কুলিং সমস্যা নেই।

আরও পড়ুন

এসি একটি দামি এবং সংবেদনশীল যন্ত্র। তাই সামান্য অবহেলায় সেটি নষ্ট হয়ে যেতে পারে। যত্ন নিলে শুধু যন্ত্রটাই নয়, আপনার পকেটও বাঁচবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ