ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৫, ০৩:০২ দুপুর

পিআরের কথা বাদ দিয়ে নির্বাচন হোক : মির্জা ফখরুল

পিআরের কথা বাদ দিয়ে নির্বাচন হোক : মির্জা ফখরুল, ছবি: সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটা দল পিআর দাবি করছে। পিআর কেউ বোঝে না। যা মানুষ বোঝে না তা কেন হবে? ভোট হবে এক ব্যক্তি এক ভোট। সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে। দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে নির্বাচিত সংসদে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে নতুন করে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফায় সংস্কারের প্রস্তাব করেছে, সরকার যা এখন করছে। তিনি আরও বলেন, ড. ইউনূসকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারেন। জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই, আপস হবো না। পিআরের কথা বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে। 

তিনি বলেন, বিগত সরকারের কাছে বেগম জিয়ার জন্য দেনদরবার করেছি বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয় মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক