ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫ ০২:৫৭ পিএম

ইসরায়েলি আগ্রাসনের দায়ভার নির্ধারণের আহবান ইরানের 

ইসরায়েলি আগ্রাসনের দায়ভার নির্ধারণের আহবান ইরানের,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনীর গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানান তিনি।

বাঘাই বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও চরমপন্থি দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আল-আকসা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে-যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি যুদ্ধবিরতির গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরাইলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে।  

আরও পড়ুন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সময় সতর্ক করে বলেন, ইসরাইল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধ চালিয়ে গেছে। এবারও যদি গ্যারান্টিদাতা দেশগুলো নীরব থাকে, তাহলে এর পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’। সূত্র : মেহের নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু