ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৫ ০৮:০৫ পিএম

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমদ (১৪) ও একই উপজেলার মোগলাবাজার চর মোহাম্মদপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-মৌলভীবাজার সড়কে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের দুই আরোহী।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া রেল স্টেশন এলাকায় অভিযান চালালো রেলওয়ে পুলিশ

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য ইমরানের, ব্যবস্থা নেবে বিসিবি

বগুড়ার গাবতলীতে  দুই দই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

কুড়িগ্রামের রাজারহাটে ৩ বছরেও চালু হয়নি সবজির মার্কেট

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি