ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:১৩ সকাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়েছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা, যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়েছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা, যান চলাচল স্বাভাবিক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের ফৌজদারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডিকৃত কর্মকর্তা-কর্মচারীরা। তবে ৬ দফা দাবি আদায়ে চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

শনিবার (৪ অক্টোবর) দুপুর একটার দিকে সড়কটি ছাড়েন তারা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। এ সময় অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহালসহ ৬ দফা দাবি জানান তারা।

আরও পড়ুন

এর আগে, আজ বেলা সাড়ে এগারোটার দিকে ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয় ব্যাংকটির শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ফলে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়