ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫ ০৪:৪৮ পিএম

বগুড়া ধুনটে জনতার ধাওয়া খেয়ে নদীতে ডুবে চোরের মৃত্যু

বগুড়া ধুনটে জনতার ধাওয়া খেয়ে নদীতে ডুবে চোরের মৃত্যু, ছবি: প্রতিকী ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে আত্মরক্ষায় বাঙালী নদীতে লাফ দিয়ে অজ্ঞাত এক চোরের (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টায় ধুনট সদরের বথুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নদী থেকে ওই চোরের মৃতদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বথুয়াবাড়ী বাজারে এক অজ্ঞাত পথচারীর মোবাইল চুরি করে চোর। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে ওই চোরকে ধাওয়া দেয়। এসময় ওই চোর আত্মরাক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে বথুয়াবাড়ী শ্মশান ঘাট এলাকায় বাঙালী নদীতে ঝাপ দেয়। কিছু সময় পর নদীর পানিতে ওই মোবাইল চোরের মৃতদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোবাইল চুরি করে পালানোর সময় বাঙালী নদীতে ঝাঁপদিয়ে পানিতে ডুবে এক ব্যক্তি মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মৃতদেহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক

পাবনার চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ

রংপুরে সরকারি ওষুধসহ একজন গ্রেফতার

ক্যান্সার ও চোখের টিউমারে আক্রান্ত ৯ বছরের সুমাইয়া জন্য সাহায্যের আবেদন

বর্ষার নতুন পানিতে বগুড়ার নন্দীগ্রামে চলছে মাছ ধরার উৎসব