ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫ ১০:৫০ এএম

সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে ৯ দিনের সফরে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকার ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে বুধবার, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সেসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।

আরও পড়ুন

সফরে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। ভাষণ দেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। এছাড়া তার সঙ্গে বিশ্বের ১১টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রক্ষায় কোনো শক্তির অনুমতির প্রয়োজন নেই: মুখপাত্র

১

ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

২

পরীমনির জন্য বিমানে এলো শিউলি ফুল, কেন এমন আয়োজন?

৩

মার্কিন যুদ্ধজাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবো না: ইরানের শীর্ষ জেনারেল

৪

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

৫

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

৬