ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৪ দুপুর

কেমিক্যাল ও নকল দুধ উদ্ধার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযানে

কেমিক্যাল ও নকল দুধ উদ্ধার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযানে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজারমারা বাঁধবাজারে অবস্থিত দুগ্ধশীতলীকরণ কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কেমিক্যাল ও ভোজাল দুধ জব্দ করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত প্রায় ১১টায় উপজেলার গজারমারা গ্রামের অভিযুক্ত দুগ্ধ কারখানার মালিক আছের মোল্লা ও তার ছেলে সবুজ মোল্লা এলাকার দুগ্ধ খামারিদের কাছ থেকে কিছু দুধ সংগ্রহ করে ভেজাল মিশিয়ে শিশুখাদ্য হিসাবে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছিল।

স্থানীয়রা আরও জানান, আছের মোল্লা ও তার ছেলে সবুজ মোল্লা  দীর্ঘদিন ধরে এ ধরনের ভেজাল দুধ উৎপাদন এবং  শিশুখাদ্য হিসাবে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। এলাকাবাসী এ কাজের প্রতিবাদ করলে তাদের বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছিল। গ্রামবাসীর পক্ষ থেকে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রেজার নেতৃত্বে পুলিশের অভিযানকালে ১শ' ৭৫ কেজি দুধ তৈরির কেমিক্যাল, ১শ' কেজি মিক্সার কেমিক্যাল, কস্টিক সোডা ও লবণ জব্দ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা  আরও জানান, কারখানায় অভিযানের বিষয়টি টের পেয়ে আছের মোল্লা ও  সবুজ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে কারখানার মালিক সবুজ মোল্লা ও তার বাবা আছের মোল্লা কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। খাদ্যে ভেজাল রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

দেড় বছর পর ফের চালু ঢাকা-আগরতলা বাস সার্ভিস

বগুড়ায় দু’টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

আজান পর্যন্ত সেহরি খাওয়ার বিধান : শরীয়ত কী বলে?

৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী