ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫৫ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু, ছবি সংগৃহীত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসে রওনা করেন মিজানুর রহমান। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এসময় থানা পুলিশের জরুরি মোবাইল পার্টি খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার তিনটি ব্লক ধরা পড়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আজ রোববার ভোরে তার মৃত্যু হয়।
এক বছর পরে মিজানুর রহমানের চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। মিজানুর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাস্টারপাড়া এলাকায়। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসাবে এলাকায় তার পরিচিতি ছিল। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ আছর জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক পুলিশ সদস্য মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে: হুইপ জি কে গউছ

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

পাহাড় ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কতটা প্রস্তুত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি  

অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে