ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৪০ পিএম

বাকঁখালী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাকঁখালী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডেইঙ্গা পাড়া এলাকার নদীর অংশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, সকালে বাঁকখালী নদীতে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের রশিতে আটকাপড়া এক মহিলার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি রামু থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে মহিলাটিকে চেনা যাচ্ছে না। তার বয়স আনুমানিক বয়স ২২/২৩ বছর হবে।

আরও পড়ুন

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, মরদেহটি হয়তো দূর থেকে ভেসে এসেছে। পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি